1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চসিকের ভেজালবিরোধী অভিযান - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

চসিকের ভেজালবিরোধী অভিযান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

নগরের আগ্রাবাদ সিডিএ সংযোগ সড়কের ওয়াসি ফুডকে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও পচা ডিম দিয়ে কেক তৈরি, মেয়াদবিহীন ফ্লেভার ব্যবহার এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ভেজালবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

এছাড়া বড়পোল মোড়ের নবাব রেস্তোরাঁকে নোংরা ও অপরিচ্ছন্ন রান্নাঘর, খাবারে রাসায়নিক ব্যবহার এবং বিরিয়ানির ডেকচি ফুটপাতে রাখার অপরাধে ২০ হাজার টাকা এবং মাশরুর অয়েল মিলসকে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park