1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চসিকের অভিযানে ডেইরি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চসিকের অভিযানে ডেইরি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম :

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে চট্টগ্রাম নগরীর একটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) নগরীর এম এম আলী রোডে অবস্থিত ‘দেশ ডেইরি’ নামের কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দধি ও ঘি উৎপাদন করা হচ্ছিল কারখানাটিতে।

পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন পণ্য মজুত রেখে বিক্রি করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park