1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
গোপালগঞ্জে ৬ হাজার ৭৫০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

গোপালগঞ্জে ৬ হাজার ৭৫০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, গোপালগঞ্জ:

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার কোটালীপাড়া উপজেলায় রবি ও বোরো মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৭শ’৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বীজের মধ্যে রয়েছে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, খেসারী, মুগ, চিনাবাদাম, উফশী বোরো ধান ও হাইব্রিড বোরো ধান। রাসায়নিক সার ডিএপি ও এমওপি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, কৃষক প্রতি গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়েছে। গমে ৫শ’ জন কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ-সার পেয়েছেন। সরিষায় এ মৌসুমে ৬শ’ কৃষককে প্রণোদনার বীজ-সার দেওয়া হয়েছে।

কৃষক প্রতি ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো জানান-সূর্যমূখীতে ৪৫ জন কৃষক ১ কেজি করে সূর্যমূখী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার পেয়েছেন। চিনা বাদামে ৩০ জন কৃষক ১০ কেজি করে চিনা বাদম বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার পেয়েছেন। পেঁয়াজে ৫৫ জন কৃষকের হাতে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে। ৬০ জন কৃষক মুগডালে প্রণোদনা পেয়েছেন। প্রত্যেকে পেয়েছেন ৫ কেজি করে মূগ ডালের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার। মসুরে ১৩০ জন কৃষককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। খেসারীতে ২১০ জন কৃষককে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

এছাড়া প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড বোরো ধনের বীজ দেওয়া হয়েছে। উফশী বোরো ধানে প্রণোদনা পেয়েছেন ১৩০ জন কৃষক। কৃষক প্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে।

কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় প্রণোদনার সব বীজ-সার বিতরণের তথ্য জানিয়ে আরো বলেন, ‘রবি মৌসুমে বীজ সার পেয়ে কৃষক ৫শ’ বিঘায় গম, ৬শ’ বিঘায় সরিষা, সূর্যমূখী ৪৫ বিঘায়, চিনা বাদাম ৩০ বিঘায়, পেঁয়াজ ৫৫ বিঘায়, মুগডাল ৬০ বিঘায়, মসুর ১শ’৩০ বিঘায়, খেসারী ২শ’ ১০ বিঘা জমিতে আবাদ বৃদ্ধি করবে। এছাড়া ৫ হাজার বিঘা জমিতে হাইব্রিড বোরো ধান ও ১শ’৩০ বিঘা জমিতে উফশী হাইব্রিড ধানের আবাদ বাড়বে। এতে কোটালীপাড়া উপজেলার ৬ হাজার ৭শ’৫০ বিঘা জমিতে রবি ফসল ও বোরো ধানের আবাদ বৃদ্ধি পাবে।’ এ উপজেলায় রবি মৌসুমে এসব ফসলের উৎপাদন বাড়বে বলে জানান ওই কর্মকর্তা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park