1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
গিনেস রেকর্ড গড়ল এসিআই - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গিনেস রেকর্ড গড়ল এসিআই

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, দিনাজপুর:

একদিনে একসাথে ৩৫০টি কৃষি যন্ত্র ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করেছে দেশের প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি ও অর্জন তুলে ধরাই এ আয়োজন।

সোমবার ২৭ অক্টোবর দিনাজপুর সদরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজন করা হয়। “সোনালীকার বিশ্বজয়” প্রতিপাদ্য নিয়ে একযোগে ৩৫০ টি সোনালীকা ট্রাক্টর কৃষকদের নিকট হস্তান্তর করা হয়। যার তথ্য ও প্রয়োজনীয় প্রমাণাদি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় বিশ্ব রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।

এই আয়োজনের উদ্দেশ্য বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একক অনুষ্ঠানে সর্বাধিক সংখ্যক ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা। কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড বলা হয়। তাই দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকদের উদ্দীপনা সৃষ্টি করতে এ আয়োজন করা হয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের কৃষির সক্ষমতাকে উজ্জ্বলভাবে উপস্থাপন করাই অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই মটরস এর ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা, এসিআই মটরস এর চীফ বিজনেস অফিসার মোঃ আসিফ উদ্দীন, বিজনেস ডাইরেক্টর আজম আলী, ডেপুটি বিজনেস ডাইরেক্টর খাইরুল আহসান ও দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।

এ বিষয়ে এসিআই মটরস লিমিটেড সুব্রত রঞ্জন দাস বলেন, কৃষি যান্ত্রিকীকরণের দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে দেশের কৃষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করছে এসিআই। এদেশে কৃষকদের নিয়ে উদ্দীপনার অভাব দেখা যাই। কৃষক ও কৃষিকে উদ্দীপ্ত করতেই ট্র্যাক্টর হস্তান্তরে গিনেস বিশ্ব রেকর্ডের এ আয়োজন। বাংলাদেশের কৃষকরা যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ অংশ নিতে পারে তা দেখলো বিশ্ববাসী। কৃষকের জীবনমান উন্নয়ন ও দেশের কৃষিকে আধুনিকায়ন করতে সব সময় অগ্রণী ভূমিকা পালন করছে এসিআই।

জানা গেছে, চলতি বছর সোনালীকার সঙ্গে এসিআই ১৮ বছরের যৌথ যাত্রা উদযাপন করছে। বিশ্ব রেকর্ডের এ আয়োজনে সোনালীকা ট্রাক্টরের সবচেয়ে বড় লোগো প্রদর্শনী করা হয়।

এ বিষয়ে এসিআই মোটরস এর ডেপুটি বিসনেস ডাইরেক্টর আসিফ ফয়সাল রুমি জানান, বাংলাদেশে সোনালীকা ট্রাক্টর ইতোমধ্যে ৩৫ হাজারেরও বেশি বিক্রির মাধ্যমে দেশের কৃষকদের আস্থা অর্জন করেছে। এসিআই বর্তমানে দেশের ট্র্যাক্টর বাজারের ৫০ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার অর্জন করেছে। আমাদের এই উদ্যোগ কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের কৃষিতে নতুন উদ্দীপনা তৈরি করবে এই আয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park