1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
খামারে দুর্বৃত্তের আগুন, পুড়ে মারা গেল ২ হাজার মুরগির বাচ্চা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

খামারে দুর্বৃত্তের আগুন, পুড়ে মারা গেল ২ হাজার মুরগির বাচ্চা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫০ বার পঠিত

কৃষি সংবদ প্রতিনিধি লক্ষ্মীপুর:

রামগঞ্জে এক মুরগির খামারে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে প্রায় দুই হাজার মুরগির বাচ্চা মারা গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাওয়ালিডাঙ্গার পূর্বপাড়া দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী রাশেদের বাবা মুনছুর আহমেদ রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। আগুনে মুরগির বাচ্চাসহ অবকাঠামোর একাংশ পুড়ে গিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি খামারির।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে খামার থেকে রাশেদ বাসায় যান। প্রায় আধাঘণ্টা পর তার স্বজনরা খামারে আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিক তাকে খবর দেন। পরে আগুন আগুন চিৎকারে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পুড়ে খামারের প্রায় দুই হাজার মুরগি মারা গেছে।

প্রত্যক্ষদর্শী ও রাশেদের জেঠাতো ভাই সুমন বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানাই।

রাশেদের বাবা মুনছুর আহমেদ জানান, মুরগির বাচ্চাগুলোকে বাঁচাতে গিয়ে আমার হাতের কয়েক জায়গায় দগ্ধ হয়েছে। কিন্তু মুরগিগুলোকে বাঁচাতে পারলাম না।

রাশেদ আলম বলেন, ঋণ নিয়ে খামারটি করেছিলাম। দুর্বৃত্তরা আগুন দিয়ে মুরগির বাচ্চাগুলো পুড়িয়ে মেরে ফেলেছে। খামারের আংশিক অবকাঠামো পুড়ে গেছে। এতে আমার স্বপ্নও পুড়ে গেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park