নিজস্ব প্রতিবেদক
খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো.মাসুদুল হাসান। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (২ অক্টোবর) সচিব পদে পদোন্নতি দিয়ে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।
ওইদিনই দুই বছরের চুক্তিতে খাদ্য সচিব নিয়োগ পান অবসরে যাওয়া বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তা ইলাহী দাদ খান। তবে তার নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থাকায় পরদিনই মঙ্গলবার (১ অক্টোবর) নিয়োগ বাতিল করা হয়।
মাসুদুল হাসান বিসিএস ১১ ব্যাচের সদস্য।