1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
খাদ্য উৎপাদনে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

খাদ্য উৎপাদনে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি হবিগঞ্জ:

ভোক্তার নিরাপদ খাদ্য নিশ্চিতে খাবারের দোকানে নিয়োজিতদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারপরও খাবার উৎপাদনে ভেজাল মেশানো হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) অষ্টম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এক সেমিনারে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত সেমিনারে সরকারি কর্মকর্তা, বিভিন্ন খাবারের দোকানের মালিক ও গণমাধ্যম কর্মীসহ শতাধিক লোক অংশ নেন।

বক্তারা বলেন, খাবার সংরক্ষণে ফ্রিজের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন এতে খাবার রেখে গ্রহণের ফলে তা অস্বাস্থ্যকর হয়ে পড়ছে। ক্ষতিকর খাবার গ্রহণের ২০ বছর পরও লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকে একসঙ্গে ফ্রিজের ভেতরে কাঁচা ও রান্না করা খাবার রেখে দেন। যার ক্ষতিকর প্রভাব জনস্বাস্থ্যে মারাত্মকভাবে পড়ছে।

নিরাপদ খাদ্য গ্রহণের ক্ষেত্রে ৩টি ব্যাপার অবশ্যই নিশ্চিত করার জন্য সেমিনারে তাগিদ দেওয়া হয়েছে। এগুলো হলো-সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য উৎপাদনের জ্ঞান দান, তাদের মধ্যে বিবেকবোধ জাগ্রত করা ও আইনের প্রয়োগ নিশ্চিত করা। এক্ষেত্রে ব্যাপকভাবে সচেতনতা প্রয়োজন।

বক্তারা ফুটপাতে শিশু-কিশোরদের অবাধে অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, অবশ্যই খেয়াল রাখতে হবে অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমাদের সন্তানরা যেন সমাজের বোঝায় পরিণত না হয়।

এ সময় হবিগঞ্জ জেলা শহর ও প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের আরও প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হবিগঞ্জ জেলা কার্যালয় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শাকিব হোসাইন।

আরও বক্তব্য দেন- হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাস, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park