1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কোরবানির পশুপরিবহণ ছাড়া বন্ধ থাকবে ট্রাক কাভার্ড ভ্যান ও লরি  - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কোরবানির পশুপরিবহণ ছাড়া বন্ধ থাকবে ট্রাক কাভার্ড ভ্যান ও লরি 

  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৭৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ঈদের আগে ও পরে তিনদিন করে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে ।  এ ছাড়া ঈদের আগে সাত এবং পরে পাঁচ দিন সার্বক্ষণিক সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার বিষয়ে আলোচনা হয়।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধ, দুর্ঘটনা প্রতিরোধে নজরদারি বৃদ্ধি এবং রেলের অতিরিক্ত কোচ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মহাসড়ক ও তার পাশে চিহ্নিত ২১৭টি সম্ভাব্য গরুর হাট ইজারা দেওয়া হবে না। ঈদের সময় ঢাকা-রংপুর ও ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ সাতদিন বন্ধ রাখা হবে। যানজটের আশঙ্কাজনক ১৪৯টি স্থানে মনিটরিং জোরদার ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পদ্মা ও যমুনা সেতুসহ গুরুত্বপূর্ণ টোল প্লাজাগুলোতে ইটিসি বুথ সার্বক্ষণিক চালু রাখা এবং সম্ভব হলে অগ্রিম টোল সংগ্রহের ব্যবস্থাও নেওয়া হবে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গত ঈদে প্রায় দেড় কোটি মানুষ যাতায়াত করেছেন, যার ফলে স্বাভাবিকভাবেই চাপ সৃষ্টি হয়। এবার সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের ঈদযাত্রাকে আরও স্বচ্ছ ও আরামদায়ক করতে চাই।

যমুনাসহ বিভিন্ন সেতুতে ম্যানুয়াল টোল আদায়ের কারণে যানজটের বিষয়ে তিনি বলেন, ইটিসি কার্যকরভাবে চালু করা হবে। যমুনা সেতুতে দুটি ইটিসি বুথ থাকবে, যেখান দিয়ে কার্ডধারীরা দ্রুত পার হতে পারবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park