1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষিতে বালাইনাশকের যথেচ্ছ ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সারের আমদানি বাড়ানো হবে: কৃষিমন্ত্রী বালতি-ড্রামেই এডিসের বড় উৎস: উচ্চ ঝুঁকিতে ২৯ ওয়ার্ড ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

কৃষিতে বালাইনাশকের যথেচ্ছ ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

কৃষিতে ব্যবহৃত রাসায়নিক বালাইনাশকের ঝুঁকি প্রশমন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে নগরের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও (এফএও) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. নাছির উদ্দিন।

কর্মশালায় বক্তারা বলেন, রাসায়নিক বালাইনাশক মানুষের মুখ, ত্বক, শ্বাস-প্রশ্বাস, খাদ্য এবং পানি, নাক, চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে।

এটি মানুষ ও প্রাণীকূলের তীব্র ও দীর্ঘমেয়াদী অসুস্থতা এমনকি মৃত্যুর কারণও হতে পারে। বিষাক্ত বালাইনাশকের পরিবর্তে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। পৃথিবীর প্রায় অনেক দেশে রাসায়নিক বালাইনাশকের যথেচ্ছ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত মাত্রায় রাসায়নিকের উপস্থিতি মানুষ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ।

ডিএই চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মো. আতিক উল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় এফএও’র ফসল উৎপাদন বিশেষজ্ঞ ড. দেলোয়ার আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলা ও ৪৬ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বালাইনাশক ডিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park