1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বে এস এম সোহরাব উদ্দিন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বে এস এম সোহরাব উদ্দিন

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম সোহরাব উদ্দিন। তিনি হর্টিকালচার উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। তিনি কৃষিবিদ মো. ছাইফুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা এস এম সোহরাব উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

এম সোহরাব উদ্দিন বিসিএস (কৃষি) ক্যাডারের ১১ম ব্যাচের কর্মকর্তা। তিনি ময়মনসিংহের বালুকা উপজেলার ধলিয়া গ্রামে ১৯৬৭ সালের ৭ জানুয়ারি জন্ম নেন। সোহরাব উদ্দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে কৃষি অনুষদ (সম্মান) শেষ করেন। ১৯৯৩ সালে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি শুরু করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park