1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষকবান্ধব সেচ নীতিমালার দাবিতে মানববন্ধন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষকবান্ধব সেচ নীতিমালার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাজশাহী:

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ নীতিমালা পরিবর্তন এবং কৃষকবান্ধব পানি ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার তানোর, গোদাগাড়ী ও পবা উপজেলাসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন প্রান্তের কৃষকরা অংশ নেন।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টা থেকে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি থেকে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে থাকা বিএমডিএ-এর ডিপ অপারেটর নিয়োগে কৃষক সমিতির মধ্য থেকে নির্বাচন করা এবং বরেন্দ্র ডিপ ব্যবস্থাপনার দায়িত্ব কৃষক সংগঠনকে দেওয়ারও দাবি জানান কৃষকরা।

কৃষকরা বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষির উন্নয়নের লক্ষ্যই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গঠন করা হয়েছিল। প্রতিষ্ঠানটির কাজ ছিল কৃষকের সমস্যা সমাধান করা। কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কিছু বৈষম্যমূলক নিয়ম নীতির কারণে কৃষক পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। খাস পুকুর, দীঘি এবং জলাধারগুলো লিজ প্রথার নামে প্রভাবশালীরা লিজ নেয়, সেখানে প্রান্তিক মানুষসহ কৃষকের পানির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে বরেন্দ্রের ডিপগুলোকে প্রভাবশালীদের ডিপের অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিপের অপারেটর নিয়োগে কৃষক সমিতিকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। বরেন্দ্র অফিস থেকে ডিপ অপারেটর নিয়োগ দেওয়া হয়। যার ফলে সঠিক সময়ে পানি না পাওয়া, পানির দাম বেশি নেওয়াসহ নানান অনিয়ম দেখা দেয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া কৃষক ও কৃষক সংগঠনের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, কথা ছিল ডিপগুলোকে কৃষক সংগঠন পরিচালনা করবে। কিন্তু তা না করে বরেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে দেন-দরবার করে প্রভাবশালীরাই ডিপ অপারেটর নিয়োগ পান।

কৃষক খায়রুল ইসলাম বলেন, বরেন্দ্র অঞ্চলের ডিপ অপারেটররা স্থানীয় কৃষকদের জিম্মি করে রেখেছে। তাই অপারেটর নিয়োগে কৃষক সংগঠনকে দায়িত্ব দিতে হবে।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সবুজ সংহতির সভাপতি এবং নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, আদিবাসী যুব নেত্রী সীমা মার্ডি, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সদস্য সচিব ও ইয়্যাস-এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কৃষক জিতেন্দ্রনাথসহ ভুক্তভোগী কৃষকরা বক্তব্য রাখেন। কর্মসূচি পরিচালনা করেন রাজশাহীর বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারি মো. শহিদুল ইসলাম।

কর্মসূচি শেষে ৫ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park