1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কালো জামাই আসন গেড়েছে গাবতলীতে - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

কালো জামাই আসন গেড়েছে গাবতলীতে

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীর গাবতলীতে প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে কোরবানির পশুর হাট বসেছে।

ছোট-বড়, মাঝারি আকারের গরু উঠেছে গাবতলীর পশুর হাটে। তবে ক্রেতা বিক্রেতা এবং দর্শনার্থীরদের আগ্রহের কেন্দ্রে ছিল ‘কালো জামাই’ নামে একটু গরুকে নিয়ে।

গাবতলীর হাটে বড় জাতের গরুর জন্য আলাদা সামিয়ানা টানিয়ে বিশেষ যত্নের ব্যবস্থা করা হয়েছে। সেখানে সিলিং ফ্যানের ব্যবস্থাও রয়েছে, যাতে গরুগুলো হিটস্ট্রোকে আক্রান্ত না হয়।

সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আসা বিশাল আকৃতির বিদেশি হলেস্টিয়ান জাতের কালো রংয়ের এক ষাঁড় গরু, যার নাম রাখা হয়েছে ‘কালো জামাই’, ক্রেতা ও দর্শনার্থীদের মাঝে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।

‘কালো জামাই’ নামের গরুটি গাবতলীর হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ইয়াকুব।

শুধু ‘কালো জামাই’ নয় ইয়াকুব ‘সাদা জামাই’ সহ গাবতলী হাটে ছয়টি গরু বিক্রির জন্য এনেছেন। তার সাথে কথা বলে জানা যায়, ছয়টি গরুর মধ্যে দুটি রয়েছে হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরু। তিনি আদর করে গরু দুটির নাম দিয়েছেন ‘সাদা জামাই’ ও ‘কালো জামাই’।

তিনি আরও বলেন, সাদা জামাইয়ের দাম চাচ্ছি ৪৫ লাখ টাকা এবং কালো জামাইয়ের দাম ৫৫ লাখ টাকা। গরুগুলো আমার নিজের খামারের। সাদা জামাইয়ের বয়স চার বছর, আর কালো জামাইয়ের বয়স সাড়ে চার বছর।

অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী ইয়াকুব আরও জানান, ক্রেতাদের আগ্রহ ও প্রস্তাব শুনেই চূড়ান্ত দাম নির্ধারণ করবেন।

ইয়ামিন নামের একজন বন্ধুদের নিয়ে হাটে এসেছেন গরু কিনতে। কিন্তু তিনি নিজের কোরবানির গরু কেনা বাদ দিয়ে ‘সাদা জামাই’ ও ‘কালো জামাই’ নামের গরু দেখছেন। ইয়ামিন তার বন্ধুদের সাথে ‘সাদা জামাই’ ও ‘কালো জামাই’ বিষয়ে আলোচনায় মেতে উঠছেন।

এছাড়াও গাবতলীর হাটে ‘কালো জামাই’ গরুটিকে ঘিরে মানুষের আগ্রহ এবং জটলা দেখা যায়।

পাশাপাশি পাবনার ফরিদপুর থেকে ১৪টি গরু নিয়ে গাবতলী হাটে লালচাঁদ নামে একটি ও বিদেশি জাতের বেশকয়েকটি গরু নিয়ে এসেছেন মোহাম্মদ মাজেদুল হক। তিনি বলেন, ১২০০ কেজির ‘লালচাঁদ’-এর দাম চাচ্ছি ১৯ লাখ টাকা। ১৪ লাখে ছেড়ে দেব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park