1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মানুষের চাহিদা পূরণে আসছে নতুন ইকমার্স কার্টআপ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মানুষের চাহিদা পূরণে আসছে নতুন ইকমার্স কার্টআপ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

যাত্রা শুরু করছে কার্টআপ লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ব্যবসায়িক অঙ্গ প্রতিষ্ঠান, বাংলাদেশের অনলাইন শপিং এক্সপেরিয়েন্সে কার্টআপ নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। প্ল্যাটফর্মটি সম্পূর্ণ দেশীয় উদ্যোগে দেশের মানুষের চাহিদার কথা বিবেচনায় নিয়ে তৈরী করা হয়েছে। অনলাইন শপিং আরো সহজ, সাশ্রয়ী, অথেনটিক পণ্য ও দ্রুততম সময়ে ডেলিভারিকে প্রাধান্য দেয়া হয়েছে।

ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক-জনসংযোগ মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোঃ কামরুল ইসলাম জানান, কার্টআপ অ্যাপ ও ওয়েবসাইট Cartup.com ব্যবহার করে সহজেই দেশের যেকোনো প্রান্ত থেকে পণ্য অর্ডার করা যাবে। নিজস্ব বিস্তৃত নেটওয়ার্কের সাহায্যে ডেলিভারি হবে নিরাপদ ও দ্রুততম সময়ে। ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স, গ্রোসারি, কসমেটিকসহ বিভিন্ন ক্যাটেগরিতে প্রায় ১০ লক্ষেরও বেশি পণ্য থাকছে প্ল্যাটফর্মটিতে। বিশ্বস্ত ব্র্যান্ডসসহ প্রায় ২ হাজারের বেশি ভেরিফাইড সেলাররা কার্টআপের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। এছাড়াও, উন্নত কাস্টমার সার্ভিস বজায় রাখতে ৭-দিনের রিটার্ন পলিসি ও প্রফেশনাল কাস্টমার সাপোর্টও থাকছে।

কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, কার্টআপ এমন একটি মার্কেটপ্লেস হবে যেটি গ্রাহকের বিশ্বাস, দক্ষতা এবং সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবে। আমরা বাংলাদেশে ই-কমার্সের জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড তৈরী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্ল্যাটফর্ম গ্রাহক ও বিক্রেতা উভয়ের প্রত্যাশা পূরণের জন্য তৈরি করা হয়েছে, যা একটি উন্নত অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

কার্টআপ লিমিটেড ১২ ফেব্রুয়ারি, ২০২৫ “কার্টআপ কার্নিভাল” লঞ্চ ক্যাম্পেইনের মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা বিভিন্ন পণ্যে এক্সাইটিং ডিসকাউন্ট, ফ্ল্যাশ সেল, ফ্রি ডেলিভারি, ম্যাজিক ভাউচার, ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। আপডেট পেতে গ্রাহকদের কার্টআপ মোবাইল অ্যাপ ডাউনলোড করতে এবং ব্র্যান্ডটির সোশ্যাল মিডিয়া পেইজে চোখ রাখতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park