1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ওএমএস ও টিসিবির ডিলার নিয়োগ:  রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি ক্যাবের - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ওএমএস ও টিসিবির ডিলার নিয়োগ:  রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি ক্যাবের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮৪ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

খাদ্য বিভাগের খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ও ট্রেডিং করপোরেশনে অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ড ও ট্রাক সেলে নতুন ডিলার নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় ও নগর কমিটির নেতারা। ওএমএস ও টিসিবি’র নতুন ডিলার নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ এর কারণে দেশের বিভিন্ন স্থানে সরকারের খাদ্য বান্ধব এসমস্ত কার্যক্রম বাধাগ্রস্থ হবার কারণে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৫ আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যত্থানের পরবর্তী সময়ে বিগত সরকারের আমলে নিয়োগকৃত ওএমএস ও টিসিবি সিংহভাগ ডিলারই আত্মগোপনে চলে যান। ফলে খাদ্য বান্ধব খাদ্যশস্য বিক্রির কার্যক্রম মুখ তুবড়ে পড়ে যায়। একদিকে নিত্যপণ্যের বাজারে ব্যবসায়ীদের কারসাজিতে অস্থির নিত্যপণ্যের সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। অন্যদিকে সরকারের বিকল্প ব্যবস্থায় খাদ্যশস্য বিক্রির ব্যবস্থাটি বাধাগ্রস্থ হবার কারণে সাধারন মানুষের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবং মানুষের মধ্যে চরম অসন্তোষ বেড়ে যায়।

বিবৃতিতে আরো উল্লেখ করা হযেছে , বিগত সরকারের আমলে ওএমএস ও টিসিবির ডিলার নিয়োগে রাজনীতিকরণের কারণে সরকারের এই যুগান্তকারী উদ্যোগটি সরকার যে উদ্দেশ্যে উদ্যোগটি নিয়োছিলো সেটির কাংখিত লক্ষ্য সাধিত হবার পথে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগের কারণে ডিলাররা সরকারের লক্ষ্য বাস্তবায়নের চেয়ে তাদের স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলেন। আবার সরকারের পক্ষ থেকে সংস্লিষ্ঠ দপ্তরগুলোও সেভাবে তদারকি করতে সক্ষম হয়নি।

বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগষ্টরে পট পরিবর্তনের পর ঢালাওভাবে সবাই যেরকম রাজনৈতিক চরিত্র পরিবরর্তিত হয়েছে, রাজনৈতিক অঙ্গনে পটপরিবর্তন করে সাধারণ জনগন থেকে শুরু করে সরকারি অফিস আদালত সর্বত্র নতুন বন্দোবস্ত তৈরী করে বিগত আমালের মতো যার যার স্বার্থ হাসিলে অপতৎপরতা বিপুল উদ্যোগে চালিয়ে যাচ্ছেন। যার কারণে ওএমএস ও টিসিবি’র নতুন ডিলার নিয়োগে বিগত সরকারের আমলের পদ্ধতি অনুসরণ করে আবারও রাজনৈতিক বিবেচনায় নতুন ডিলার নিয়োগে প্রক্রিয়া অব্যাহত রেখেছেন এবং অনেক জায়গায় বিগত সরকারের আমলেও চেয়ে এর চতুরমূখি রাজনীতিকরণ বৃদ্ধি পেয়েছে। আর এ প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, তাহলে সরকারের এই খাদ্য বান্ধব কর্মসুচি যেরকম বাধাগ্রস্থ হবে, তেমনি সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা প্রচন্ড আকারে হুমকির মূখে পড়বে।

স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, যুব ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ ও যুব ক্যাব মহানগর সভাপতি আবু হানিফ নোমান, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ চট্টগ্রামের সভাপতি কলামিস্ট মুসা খান, সদস্য সচিব আবু মোশারফ রাসেল ও যুগ্ন সদস্য সচিব সাঈদুর রহমান মিন্টু প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park