1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এফএলজেএফের নতুন কমিটি : সভাপতি তরিকুল, সম্পাদক জাহিদ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এফএলজেএফের নতুন কমিটি : সভাপতি তরিকুল, সম্পাদক জাহিদ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) ২০২৬-২৮ সেশনের ১১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক আমার বাঙলার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম সুমন সভাপতি ও সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন সহযোগী নির্বাচন কমিশনার মহসীনুল করিম লেবু। এ ছাড়া সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন আবু আলী। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোহম্মদ নঈমুদ্দীন (রাইজিংবিডি), যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী (আলোকিত স্বদেশ), অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক শওকত আলী (দেশ রূপান্তর) ও দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন (আমার দেশ)।

কার্যনির্বাহী সদস্য জলিল মুন্না রায়হান (ইত্তেফাক), কাওসার আজম (নয়া দিগন্ত), নাসির উদ্দিন (বাংলাদেশ টেলিভিশন) ও শাহাদাৎ হোসেন বিপ্লব (বিজনেস স্ট্যান্ডার্ড)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park