1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
একই অপরাধ, কারো শাস্তি কারো পুরস্কার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

একই অপরাধ, কারো শাস্তি কারো পুরস্কার

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৪১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

প্রাণিসম্পদ অধিদপ্তরের আইএলডিপি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আওয়ামী ঘরণার ঠিক্দার হওয়ায় কাউকে তিরষ্কার করা হচ্ছে, আবার কাউকে পুরষ্কার দেয়া হচ্ছে। এনিয়ে নানা সমালোচনার জন্ম দিচ্ছে।
জানাগেছে, প্যাকেজ জি৩, লট ০২, মুরগী ক্রয় সংক্রান্ত দরপত্রে কার্যাদেশ পেতে যাচ্ছে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের ঘনিষ্ট জন তুষার এন্টারপ্রাইজ। ১০ কোটি টাকার একাজটি তাকে দেয়ার জন্য সুপারিশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। যা আজ কালের মধ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, একই প্রকল্পের অপর একটি দরপত্র (পোলট্রি ফিড ক্রয় সংক্রান্ত) কাজ আওয়ামী সমর্থক ঠিকাদার এইচএন এন্টারপ্রাইজ পেলেও তাকে কাজটি দেয়া হয়নি। সেটি এখন পূন: দরপত্র আহ্বানের পর্যায়ে রয়েছে।

দেখা যাচ্ছে, একই অপরাধ দুটি প্রতিষ্ঠান করলেও দুই ধরনের শাস্তি দেয়া হচ্ছে। একটিকে তিরষ্কার করা হয়েছে। অপরটিকে পুরষ্কার দেয়া হয়েছে। এক্ষেত্রে দরপত্র মূল্যায়ন কমিটির কাজকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু মূল্যায়ন কমিটিই নয়, প্রকল্পের কর্তাদের উদ্যেশ্য প্রশ্নের মুখে পড়েছে।

জানা গেছে, আলোচিত দুটি প্রতিষ্ঠানই সাবেক আওয়ামী সরকারের ছত্রছায়ায় থেকে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ঘণিষ্ট হিসেবে পরিচিত। এই পরিচিতিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের আমলে প্রতিষ্ঠান দুটি অনেকগুলো কাজ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তরে। এবারো প্রতিষ্ঠান দুটি কাজ পাওয়ায় বিষয়টি আলোচনা তৈরি করেছে।

জানা গেছে, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগির বাচ্চা ও খাদ্য কেনার জন্য পৃথক দুটি দরপত্র আহাবান করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিভাগের জন্য মুরগির বাচ্চা কেনার জন্য, জি-৩, লট ২ শিরোনামে এ দরপত্রটি আহ্বান করে। এতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিলেও তিনটি প্রতিষ্ঠাকে রেসপন্সিভ দরদাতা হিসেবে চুড়ান্ত করা হয়ে। তবে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে নিম্ন দরদাতা হিসেবে প্রথম হয়-জেনট্যাক ইন্টারন্যাশনাল লিমিটেড- এ প্রতিষ্ঠানটি ৯ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৪৪০ টাকা দর দেয়। দ্বিতীয় হয়- তুষার এন্টারপ্রাইজ, এটি দর প্রস্তাব করে ৯ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ২৮২ টাকা ২০ পয়সা। তৃতীয় দরপ্রস্তাব ছিল তামাম করপোরেশনের ১২ কোটি ১৭ লাখ ২ হাজার ২৮৭ টাকা ৪০ পয়সা।

তবে এ তিনটি দরদাতা প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় প্রস্তাবকারী প্রতিষ্ঠান তুষার এন্টারপ্রাইজকে কাজ দেওয়ার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই প্রতিষ্ঠানের কর্তারা সাবেক মন্ত্রীর সঙ্গে ঘণিষ্ট হিসেবেই পরিচিত ছিলেন।

এ বিষয়ে জানতে প্রকল্প পরিচালক ডা. মো. আবদুর রহিমের মোবাইলে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park