1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক ইলিশ বিক্রি হলো ৮২০০ টাকায় - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এক ইলিশ বিক্রি হলো ৮২০০ টাকায়

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ভোলা:

ভোলার মেঘনা নদীতে ধরা পড়েছে একটি ইলিশ। এটির ওজন দুই কেজি ৭৫ গ্রাম। পরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্যঘাটে নিলামে আট হাজার ২০০ টাকা বিক্রি হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তুলাতুলি মৎস্যঘাটে আসলাম গোলদারের আড়তে ওই ইলিশটি বিক্রি হয়।

আড়ৎদার আসলাম গোলদার জানান, সকালে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের জেলে মো. মনির মাঝিসহ তার সঙ্গীরা ইলিশ শিকার করছিলেন। তুলাতুলি ও মদনপুর মাঝামাঝি মেঘনা নদীতে তাদের জালে উঠে আসে ওই ইলিশটি। স্থানীয়দের ভাষায় বড় ইলিশকে রাজা ইলিশ বলে।

তিনি আরও জানান, সকাল সাড়ে ১০টার দিকে আড়তে ওই ইলিশটি বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। পরে তুলাতুলি ঘাটের আড়তদার, মৎস্য ব্যবসায়ী ও খুচরা ক্রেতাদের উপস্থিতিতে মাছ প্রকাশ্যে (ডাক) নিলামে বিক্রি করা হয়। সর্বোচ্চ ৮ হাজার ২০০ টাকা দাম ধরে মাছটি ক্রয় করেন তাদের ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী।

আড়তদার জসিম ব্যাপারী জানান, বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তাই তিনি এত বেশি দাম দিয়ে মাছটি ক্রয় করেছেন। বরিশাল বা ঢাকার পাইকারি আড়তে এ ইলিশটি ৯ থেকে সাড়ে ৯ হাজার টাকা বিক্রির আশা করছেন তিনি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ইলিশ সারাবছর ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে। তবে বেশি ডিম ছাড়া অক্টোবর থেকে নভেম্বর মাসে। ওই ইলিশটি সাগর থেকে ডিম ছাড়ার জন্য উঠে আসছিল। পরে জেলেদের জালে ধরা পড়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park