1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
উচ্চ মূল্যস্ফীতিতে জনপ্রতি পুষ্টি গ্রহণের হার কমেছে: এমডি স্বপ্ন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

উচ্চ মূল্যস্ফীতিতে জনপ্রতি পুষ্টি গ্রহণের হার কমেছে: এমডি স্বপ্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণে জনপ্রতি পুষ্টি গ্রহণের হার কমেছে বলে মনে করছেন রিটেইল চেইন সুপারশপ স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির।

তিনি বলেন, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ও স্বচ্ছতা ন্যায্যমূল্য স্থাপনে সাহায্য করতে পারে। কেবল প্রাতিষ্ঠানিক ব্যবসায় ভ্যাট না বাড়িয়ে ভ্যাট নেট বাড়ানো যেতে পারে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের কাছে সৃজনশীল মডেল আছে। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমেনি বরং উৎপাদন বাড়াতে হবে। উৎপাদনের খরচ কমাতে হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘খাদ্য পণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এর আগে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিগত সরকারের আমলে সব সময় মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে ছিল। একটি বাড়লে আরেকটি কৃত্রিমভাবে কমিয়ে দেখানো হতো। এখন অব্যাহতভাবে সারা বছর চালের দাম বাড়ছে, এমনকি চালের মৌসুমেও দাম বাড়ছে। সরকারি মজুত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দেন মিলাররা। ২৭ টাকার চাল কীভাবে ৫৭ টাকায় বিক্রি হয়।

সরকারকে দায়ী করে খন্দকার মোয়াজ্জেম বলেন, বাজারের পর্যাপ্ত তথ্য সরকারের কাছে নেই। কত উৎপাদন, কত সংকট সে তথ্য তারা রাখেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park