1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ইউএনওর স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা জেলেদের - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ইউএনওর স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা জেলেদের

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২১৬ বার পঠিত

বরিশাল জেলা প্রতিনিধি:

মৎস্য সংরক্ষণ অভিযানে ইউএনওর স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে জেলেরা। এসময় র‌্যাব ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল জেলার হিজলা উপজেলায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, শুক্রবার বিকেলে অভিযান চালানোর সময়ে হিজলার মেঘনা নদীতে মাছ শিকারকারী জেলেদের নৌকা আটক করা হয়। আটকদের ছাড়াতে তিনটি নৌকা এসে আমাদের টিমের ওপর হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে, লাঠিতে কাপড় পেঁচিয়ে তাতে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে আমাদের নৌযানে আগুন ধরিয়ে দিতে চেষ্টা চালায়।

এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। এর মধ্যে ইউএনও, একজন আনসার সদস্য ও চার জন কর্মচারী।
বিজ্ঞাপন
জাহাঙ্গীর হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব সদস্যরা ১১ রাউন্ড ফাঁকা গুলি করে। তখন হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ১১ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাত জনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বাকি চারজন অপ্রাপ্ত বয়সী হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park