1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
 ই-কমার্স পণ্য ডেলিভারিতে নতুন আস্থা CarryBee - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

 ই-কমার্স পণ্য ডেলিভারিতে নতুন আস্থা CarryBee

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

যাত্রা শুরুর দুই মাসেই বাংলাদেশের ৬৪টি জেলায় নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা বিস্তার করেছে CarryBee (ইউএস-বাংলা এয়ারলাইন্স এর অঙ্গপ্রতিষ্ঠান) । ইতোমধ্যে ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের কাছ থেকে মিলেছে ব্যাপক সাড়া।

সোমবার ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক-জনসংযোগ  মোঃ কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

CarryBee এর ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহিম বলেন, উদ্যোক্তারা যেন ডেলিভারি নিয়ে নয়, বরং ব্যবসা নিয়ে ভাবতে পারেন—এই লক্ষ্যেই আমাদের যাত্রা।

প্রযুক্তি, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতায় বিশ্বাসী CarryBee বর্তমানে ঢাকা থেকে অন্যান্য জেলায় যেখানে এয়ারপোর্ট সুবিধা আছে যেখানে “মিড-মাইল”-এ এয়ার কার্গোর সাহায্যে পণ্য পরিহন করছে। খুব শিগগিরই তারা দেশের ভেতরে এয়ারলাইন এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে একইদিনে (Inter District Same Day Delivery) দেশের নির্দিষ্ট জেলাসমূহে পণ্য হোমডেলিভারি কার্যক্রম শুরু করে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেশের বাইরেও ক্রস-বর্ডার এক্সপানশনের রয়েছে প্রত্যয়ী পরিকল্পনা।

দেশজুড়ে ১২০+ নিজস্ব পরিবহন, শতাধিক হাব, এবং দৈনিক ৫০ হাজার পার্সেল প্রক্রিয়াকরণণের সক্ষমতা এবং ৭০০ দক্ষ কর্মীর সমন্বয়ে CarryBee এখন একটি পূর্ণাঙ্গ লজিস্টিক সল্যুশন।

CarryBee এর সেবাগুলোর মধ্যে রয়েছে: দ্রুত হোম ডেলিভারি, লাইভ পার্সেল ট্র্যাকিং, ক্যাশ অন ডেলিভারি, পণ্যের ১০০% নিরাপত্তা, রিটার্ন ও এক্সচেঞ্জ এবং মাল্টি-স্টোর পিকআপ সুবিধা। উদ্যোক্তাদের জন্য রয়েছে কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম ও ডায়নামিক প্রাইসিং সুবিধা।

CarryBee শুধু কুরিয়ার নয়—এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ, সহজ ও কার্যকর লজিস্টিক পার্টনার।

উল্লেখ্য, CarryBee বর্তমানে তাদের ওয়েবসাইট carrybee.com-এর মাধ্যমে দেশজুড়ে উদ্যোক্তাদের যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park