কৃষি সংবাদ প্রতিবেদক:
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের ( প্যাকেজ-০৩) মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানিকৃত ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে এমভি ইন্ডিগো ওমেগা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার
ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে আজই গম খালাসের কার্যক্রম শুরু হবে।এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।