1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আমেরিকা থেকে এলো ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আমেরিকা থেকে এলো ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনধি:

মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-01 এর অধীনে আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে MV WECO TATI জাহাজটি মোংলা  বন্দরের  বহি:নোঙরে পৌঁছেছে।

শনিবার (১৫ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

ইমদাদ ইসলাম জানান, বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে,যার প্রথম চালানে  ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে এবং দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম ০৩ নভেম্বর ২০২৫ তারিখে দেশে পৌঁছেছে।

এটি আমদানিকৃত গমের তৃতীয় চালান। চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে আমেরিকা  থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম  ইতোমধ্যে শুরু  হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে  দ্রুত  গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park