1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আখাউড়া বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ-শুঁটকি রপ্তানি বন্ধ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আখাউড়া বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ-শুঁটকি রপ্তানি বন্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ। কাগজপত্র জটিলতায় বৃহস্পতিবার সকাল থেকে সেটি বন্ধ রয়েছে। কবে নাগাদ রপ্তানি চালু করা যাবে এ বিষয়টিও নিশ্চিত নয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক মিয়া জানান, মাছ ও শুঁটকি পাঠানোর জন্য একটি বিশেষ সার্টিফিকেট উপজেলা মৎস্য অফিস থেকে নিতে হয়। গত ১৩ নভেম্বর এনবিআর এক চিঠিতে জানায়, এ সার্টিফিকেট ম্যানুয়ালির বদলে অনলাইনে নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠায়। কিন্তু অনলাইনে সার্টিফিকেট করার বিষয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, বুধবার প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি নেই। তখন মৎস্য অফিসের মাধ্যমে সার্টিফিকেট আনতে গেলে বিষয়টি জানাজানি হয়। এক কর্মকর্তার বিশেষ অনুমতিতে নিয়ে নানা প্রক্রিয়া শেষে মাছগুলো ভারতে পাঠানো হয়। তবে আজ থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া মাছ পাঠানো যাবে না বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। এ অবস্থায় আমরা মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park