1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের ৩৫ কোটি টাকার এফডিআর - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের ৩৫ কোটি টাকার এফডিআর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এছাড়া সোনালি ব্যাংকে লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির এসব তথ্য জানান তিনি।

এর আগে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানিয়েছিলেন, সিআরআইয়ের অফিস ধানমন্ডিতে খুঁজে পাওয়া যায়নি। দুপুরে ধানমন্ডি ৬/এ -তে দুদকের এক বিফ্রিংয়ে তিনি তথ্য জানান।

দুদকের সহকারী পরিচালক বলেন, রাষ্ট্রীয় অর্থ প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় বা ক্ষতি সাধন করছেন কিনা সেটার যাচাই করার জন্য এসেছি। ধানমন্ডি কয়েকটা জায়গা ঘুরেও আমরা সিআরআই এর অফিস খুঁজে পাইনি।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। সেই পরিপ্রেক্ষিতে অভিযানে আসছি। ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমরা সেটা জেনেছি। সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডগুলো সংগ্রহ করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান। উনারা নন প্রফিট অরগানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা যে নিয়মিত অভিযান করি সেটারই একটি অংশ। অভিযোগে যতটুক তথ্য ছিল সেই তথ্য যাছাই করতে আজকে অভিযান পরিচালনা।

তার আগে দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান টিম। সেখানে কিছু না পেয়ে ধানমন্ডি ৬/এ যায় ওই টিম। সেখানেও কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি দুদকের অভিযান টিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park