কৃষি সংবাদ ডেস্ক :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ-এর মমতাময়ী মা আমেনা বেগমের ইন্তেকালের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ)-এর পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার দরবারে যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর কবরের আজাব ও হাশরের হিসাব সহজ করার দোয়া চেযেছেন।
শোক বার্তায় সংঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক শোকসন্তপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং তাঁর পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন। বলেছেন, মহান আল্লাহ তাঁদের এই অপূরণীয় শোক ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করুন।