1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অর্ধশতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী, নিহত ১ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অর্ধশতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী, নিহত ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের মিয়ানমারের সীমান্তে সে দেশের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ধরে নিয়ে যাওয়া হয়েছে অর্ধশতাধিক জেলেকে।

নিহত জেলে ওসমান (৫০) টেকনাফে শাহপরীর দ্বীপের কোনাপাড়ার বাছা মিয়ার ছেলে। তিনি পুরনো রোহিঙ্গা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার এলাকা থেকে ৬টি ট্রলার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। এ সময় মিয়ানমারের নৌবাহিনী গুলিবর্ষণ করে। এতে একজন মারা যায়। এ ছাড়া আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) বিকালে সেন্টমার্টিনের অদূরে ৩০ কিলোমিটার বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ৬টি বোটে এ ঘটনা ঘটে। ট্রলারে থাকা জেলেরা কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা।

ট্রলারের মালিক সাইফুল জানান, সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ করেন। যেখানে তার মালিকানাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান।

এ ব্যাপারে বিজিবি ২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের মিয়ানমারের সীমান্তে সে দেশের নৌবাহিনীর গুলিতে একজন নিহত এবং আরও দুজন আহতের খবর পেয়েছি। এ ঘটনায় বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, সেন্টমার্টিনের কাছে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত এবং দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ধরে নিয়ে যাওয়া জেলেদের এখনও ছাড়েনি মিয়ানমার নৌবাহিনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park