1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অভিযানে বাধা, জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা আহত - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অভিযানে বাধা, জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ভোলা:

জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে অভিযান পরিচালনার সময় জেলেরা হামলা চালায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা এসএম মাহামুদুল হাসান, মৎস্য অফিসের অফিস সহকারী রফিকুল ইসলাম, ইলিশ প্রকল্পের তথ্য সংগ্রহকারী তানজিল আহমেদ, কোস্টাল প্রকল্পের আবু জাফর ও তাদের ট্রলার মাঝি মো. জামাল।

আহতরা জানান, সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসানের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি টিম সদরের কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় স্থানীয় শাহিন নামের একজনের নেতৃত্বে ৪০-৫০ জন তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে জানান, প্রাথমিকভাবে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলার প্রস্তুতি চলছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহদাৎ হাসনাইন পারভেজ বলেন, আহতরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park