1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অনলাইনে রিটার্ন যাদের বাধ্যতামূলক, তারা ম্যানুয়াল রিটার্ন দিতে পারবে না - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অনলাইনে রিটার্ন যাদের বাধ্যতামূলক, তারা ম্যানুয়াল রিটার্ন দিতে পারবে না

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

কৃষি প্রতিবেদক: অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, তাদের ম্যানুয়াল রিটার্ন গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান চেয়ারম্যান আবদুর রহমান খান।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আয়কর তথ্য-সেবা মাস-২০২৪ এর উদ্বোধন উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, গত ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করর্পোরেশনের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের অন্য সকল করদাতাকে অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, এ বছর এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৬৭ হাজার করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন৷ প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার করদাতা ই-রিটার্ন সাবমিট করছেন। শেষের দিকে এটি ৫০ থেকে ১ লাখ হলেও অবাক হবো না। সর্বশেষ হিসাবে এক কোটি ৭ লাখ মানুষ ই-টিআইএন নিবন্ধন নিয়েছেন।

অনলাইনে আয়করদাতাদের তথ্য নিরাপদ থাকবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ই-রিটার্ন সফটওয়্যার
সিকিউরিটি নিয়ে সমস্যা নেই। যারা এই পোগ্রাম তৈরি করেছে, তারাও দেখতে পারবে না। এক সার্কেলে কর দিলে ওই সার্কেল ছাড়া অন্য কেউ তাতে প্রবেশ করতে পারবেনা। সাইবার আক্রমনের কথা বিবেচনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ আমরা নিজেরাও ডাটা সংরক্ষণে রাখবো৷ প্রতিটি দেশেই কিন্তু ই রিটার্ন অনলাইনে দাখিল করা হয়। এটা নিয়ে উদ্বেগের কিছু নেই। সমস্যা হলে তার সমাধানও আছে।

এনবিআর জানায়, আগামী দিনে কাগজের রিটার্ন জমা নিবে না এনবিআর। করদাতাদের সেবা গ্রহণ ও রিটার্ন দাখিলের সুবিধার্থে নভেম্বর মাসব্যাপী শুরু হয়েছে আয়কর তথ্য-সেবা মাস। আয়কর রাজস্ব আহরণের কেবলমাত্র অন্যতম প্রধান খাতই নয়, বরং এটি অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠারও কার্যকরী মাধ্যম। আয়করের মাধ্যমে রাজস্বের বৃহত্তম অংশ আহরণের ক্ষেত্রে সকল দেশই সচেতন প্রয়াস চালায়। কর সচেতনতা বৃদ্ধি ও আরো নিবিড় আয়কর তথ্য-সেবা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ নভেম্বর মাসে বিগত অনেকগুলো বছর ধরে বিশেষ আয়কর তথ্য-সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর প্রধানতম উদ্দশ্যে হলো কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং সম্মানতি করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করা। করদাতা-বান্ধব কর ব্যবস্থাপনার প্রতিচ্ছবি হিসেবে কর বিভাগ বিগত অনেকগুলো বছর ধরে আয়কর তথ্য-সেবা মাসে প্রয়োজনীয় আয়কর তথ্য-সেবা প্রদানের ক্ষেত্রে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

এবার, আয়কর মেলা আয়োজনের পরিবর্তে সকল কর অঞ্চলে বিগত বছরের ন্যায় মেলার পরিবেশে নভেম্বর মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা প্রদান করা হবে।

এনবিআর জানায়, সমগ্র বাংলাদেশের ৮৬৯ টি সার্কেলের করদাতাদের ৪১ টি কর অঞ্চলে সেবা বুথ স্থাপনের মাধ্যমে নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণের সেবা প্রদান করা হবে৷ আয়কর তথ্য-সেবা কেন্দ্রে ই-টিআইএন রেজিষ্ট্রেশন, অনলাইন রিটার্ন রেজিষ্ট্রেশন, অনলাইন রিটার্ন দাখিল, ই-পেমেন্ট (এ-চালান ও অন্যান্য) এর ব্যবস্থা রাখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park