1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

অনলাইনে ‘চাঁদপুর ইলিশের হাট’ ও ‘চাঁদপুর ইলিশের হাট পুরাতন বাজার’ নামে দুটি ফেসবুক পেজে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এটিইউর একটি দল খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানাধীন আউটার বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন— মো. সাইফুল ইসলাম (২৯) ও মো. রিফায়েত মোল্লা (২২)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান, রাজধানীর ভাটারা থানা এলাকায় বসবাসকারী এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, তিনি ‘চাঁদপুর ইলিশের হাট’ ও ‘চাঁদপুর ইলিশের হাট পুরাতন বাজার’ নামের ফেসবুক পেজে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দেখে মাছ অর্ডার দেন। অর্ডার নিশ্চিত করার জন্য প্রতারকেরা বিকাশের মাধ্যমে প্রথমে ৫৫০ টাকা এবং পরে নানা অজুহাতে সর্বমোট ১৯ হাজার ৩৪৮ টাকা হাতিয়ে নেয়। অর্থ আত্মসাতের পর তারা ফেসবুক পেজে ভুক্তভোগীকে ব্লক করে এবং ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ করে দেয়।

তিনি আরও জানান, প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী এটিইউর ওয়েবসাইটে অনলাইন অভিযোগ ফর্মের মাধ্যমে অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় গত ২৩ অক্টোবর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা-৬)। পরে এটিইউ’র একটি দল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park