1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মাংস বিক্রি বন্ধ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মাংস বিক্রি বন্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বগুড়া :

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ রেখেছেন বগুড়ার ধুনটে সরকারি হাটের ব্যবসায়ীরা। বগুড়ার ধুনটে সরকারি হাটের ইজারাদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার মথুরাপুর হাট-বাজারে এ ঘটনা ঘটে।

ইউএনও অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর বার্ষিক ২৩ লাখ ৮৫ হাজার টাকায় উপজেলার মথুরাপুর হাট-বাজার ইজারা নেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী। শুক্র ও সোমবার হাটসহ প্রতিদিন সকাল-বিকেল বাজার বসে। ওই হাট-বাজারের কসাইখানায় প্রতিদিন একটি দোকানে গড়ে দুটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। সরকারি বিধিমোতাবেক সব মাংসের দোকান থেকে দৈনিক ৩০ টাকা করে টোল আদায়ের নিয়ম রয়েছে। কিন্তু ইজারাদার অতিরিক্ত টোল দাবি করায় ব্যবসায়ীরা বাজারের কসাইখানায় মাংস বিক্রি বন্ধ রেখেছেন।

উপজেলার মথুরাপুর হাট-বাজারের মাংস ব্যবসায়ী আজিবর রহমান বলেন, ‌বাজারে প্রতিদিন গড়ে দুটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। আগের ইজারাদারকে সপ্তাহে সাড়ে পাঁচ হাজার টাকা টোল দিয়েছি। বর্তমান ইজারাদার প্রতিটি গরু জবাইয়ের জন্য এক হাজার টাকা করে টোল দাবি করেন। সে হিসেবে সপ্তাহে কমপক্ষে ১৪ হাজার টাকা টোল দিতে হবে। এ কারণে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ রেখেছি।

এ বিষয়ে মথুরাপুর হাট-বাজারের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, কোনো ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হয় না। তবে বাজারের কসাইখানায় মাংস ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চোরাই ও রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করেন। মাংস ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে পাকা ক্রয় রসিদ দেখিয়ে সুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করতে বলা হয়েছে। এ কারণে তারা মাংস বিক্রি বন্ধ রেখেছেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park