1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি লমনিরহাট:

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে টানা গত ৪ দিন ধরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও ঝড়ো বাতাসে জেলায় পাকা ও আধাপাকা ধানের গাছ গুলো মাটিতে হেলে পড়েছে। এছাড়া ক্ষতির মুখে পড়েছে শীতকালীন আগাম নানান শাক-সবজিসহ বিভিন্ন ধরনের রবি-শস্য।

এ অঞ্চলের কৃষকরা বলছেন, পাকা আমন ধান ঘরে তোলার এখনই মোক্ষম সময় কিন্তু বৃষ্টি ও ঝড়ো বাতাসে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে কিছু সংখ্যক জমিতে কেটে রাখা ধান নিয়ে বেশি বিপাকে পড়েছে তারা ।

আগামী তিন -চারদিন পর্যাপ্ত রোদ না হলে এসব ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ শনিবার সকালে জেলা সদরের বিভিন্ন এলাকা সরে-জমিনে দেখা গেছে, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে অনেক স্থানে পাকা ও আধাপাকা ধানের গাছ গুলো মাটিতে হেলে পড়েছে। এতে পাকা আমন ধান নিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কৃষক শ্রী শ্যামল চন্দ্র রায় বলেন, আকাশ পরিষ্কার থাকায় জমিতে পাকা ধান কাটার প্রস্তুতি নিয়েছিলাম হঠাৎ গত বৃহস্পতিবার বৃষ্টি ও বাতাসের কারণে আমরা জমির পাকা ধান গুলো হেলে পড়েছে মাটিতে, এখন দুশ্চিন্তায় পড়েছি। বড়বাড়ি ইউনিয়নের আরেক কৃষক সাদ্দাম আলী জানান, তাদের জন্য যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব। বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ইতিমধ্যে তাদের ধান ক্ষেতর চরম ক্ষতি হয়েছে।

কৃষক আব্দুল হাকিম বলেন, যেখানে প্রত্যেক একর জমিতে ৬০ থেকে ৬৫ মন ধান পেতাম এই মৌসুমে ঠিক সেখানেই ধানের শীষ গুলো মাটিতে হেলে যাওয়ার কারণে ৪০ থেকে ৪৫ মন ধানের বেশি পাওয়া সম্ভব নয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন জানান, জেলায় এবার ৮৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আগামধানের চাষাবাদ হয়েছে । ৫ হাজার হেক্টর জমি ধান আগাম কাটা হয়েছে, ঝড়ের প্রভাবে কিছু জায়গায় ধান গাছ হেলে পড়েছে মাটিতে কিন্তু ধানের দানা শক্ত হয়ে যাওয়া তেমন বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই । তবে আমরা শক্ত ধানের দানা বা পাকা ধান যেগুলো মাটিতে হেলে পড়েছে সেসব ক্ষেতের ধান দ্রুত কাটার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park