1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ক্যান্টিনে গরুর মাংস রান্না চেয়ে রিট - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ক্যান্টিনে গরুর মাংস রান্না চেয়ে রিট

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (আইনজীবী সমিতি) ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

গতকাল রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। আগামী সপ্তাহে আবেদনটির ওপর শুনানি হবে বলেও তিনি জানান।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবীরা তাদের পেশাগত কাজে সাধারণত সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোর্টে অবস্থান করেন‌। ফলশ্রুতিতে বেশিরভাগ আইনজীবীকে সুপ্রিম কোর্টের ক্যান্টিনগুলোতে সকালের নাশতা, দুপুরের খাবার এবং বিকালের নাশতা করতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রি করা হয় না। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অবৈধ ও অসাংবিধানিক নিষেধাজ্ঞার কারণে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্যান্টিনগুলো গরুর মাংস রান্না ও বিক্রি করতে পারে না।

রিট আবেদনে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বেশিরভাগ আইনজীবী ইসলাম ধর্মের অনুসারী। আবার ইসলাম ধর্মাবলম্বী আইনজীবীদের মধ্যে বেশিরভাগ তরুণ। অপরদিকে গরুর মাংস ইসলাম ধর্মাবলম্বী মুসলিম জনগোষ্ঠীর অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। প্রতিবছর ঈদুল আজহায় বাংলাদেশে লাখ লাখ গরু কোরবানি করা হয়। এমতাবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রি করতে নিষেধাজ্ঞা দিয়েছে। ফলশ্রুতিতে সুপ্রিম কোর্টের আপামর মুসলিম ধর্মাবলম্বী আইনজীবীরা বারের ক্যান্টিনগুলোতে গরুর মাংস খেতে পারছেন না ।

অ্যাসোসিয়েশনের ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রি করতে বাধা দেওয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টের মুসলিম ধর্মাবলম্বী আইনজীবীদের বৈধ খাদ্য গ্রহণে বাধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার ৩২-এর অধীনে ‘জীবনের অধিকারে’ হস্তক্ষেপ করা হয়েছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রি করতে নিষেধাজ্ঞা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। স্বাস্থ্যগত কারণে বা ধর্মীয় বিশ্বাসগত কারণে যারা গরুর মাংস খেতে চান না, তাদের জন্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্যান্টিনগুলোতে কিছু আলাদা চেয়ার ও টেবিল রাখা যেতে পারে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জনপ্রিয় খাবার গরুর মাংস রান্না ও বিক্রি করতে বাধা প্রদান করা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক।

ইতোপূর্বে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরাবর এ বিষয়ে আবেদন করা হলেও বিষয়টি সুরাহা না হ‌ওয়ায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে বলেও রিটকারী আইনজীবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park