1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক !! - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক !!

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

ব্যাংকগুলোর কাছে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালকের চাহিদার পরিপ্রেক্ষিতে এই তথ্য চাওয়া হয়েছে। সেই পরিচালক ব্যক্তিগত প্রয়োজনে এই তথ্য চেয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

ব্যাংকগুলোতে গত ২৯ জানুয়ারি পাঠানো এক বার্তায় বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ জানায়, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের একজন সদস্যের জরুরি নির্দেশনা মোতাবেক ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখভিত্তিক সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ও পল্লি ঋণের মোট আসল, সুদ/মুনাফা এবং বকেয়া স্থিতির তথ্য ই–মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

কেন একজন পরিচালকের চাহিদার পরিপ্রেক্ষিতে তথ্য চাওয়া হয়েছে, জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, একজন পরিচালকের চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে তথ্য চাওয়া হয়েছে। তিনি কেন চেয়েছেন, তা জানি না।

অপরদিকে গত বৃহস্পতিবার নওগাঁ জেলায় নির্বাচনী এক জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার সরকার গঠন করলেন, তখন উনি ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দিয়েছিলেন। আর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছিলেন। বিএনপি সরকার গঠন করলে যেসব কৃষক ভাইদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ আছে, সেই ঋণ সুদসহ পুরোটা মওকুফ করার কথা জানান তারেক রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park