1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মুন্সিগঞ্জে ১০ হাজার কেজি জাটকা জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মুন্সিগঞ্জে ১০ হাজার কেজি জাটকা জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, মুন্সিগঞ্জ :

মুন্সিগঞ্জের গজারিয়া থেকে প্রায় ৯ হাজার ৮৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড গজারিয়া স্টেশন। যার বাজার মূল্য ৬৮ লাখ ৯৫ হাজার টাকা।

বুধবার (৭ জানুয়ারি) গজারিয়া উপজেলার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক (এক্সবিএন)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টা থেকে গজারিয়ার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ১টি কাভার্ডভ্যানে তল্লাশি করে প্রায় ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় ট্রাকচালক ও হেলপারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। এরপর জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park