1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষিপণ্য স্পেশাল ট্রেনে যায়নি কোনো পণ্য - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষিপণ্য স্পেশাল ট্রেনে যায়নি কোনো পণ্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পঠিত

কৃষি প্রতিবেদক দিনাজপুর:

কোনো পণ্য ছাড়াই ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর থেকে ছেড়ে গেছে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’টি। উত্তরাঞ্চলের সবজির বাজারের পরিধি বাড়াতে বিশেষ এ ট্রেন সার্ভিসের চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ২৬ মিনিটে কিছুটা দেরিতে দিনাজপুর স্টেশনে পৌঁছায় কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি। যা ১০টা ৩৯ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে সকাল ৭টায় বিশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

স্টেশন সূত্রে জানা গেছে, এখন থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি।

এ বিষয়ে দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন সবজি ঢাকায় নেওয়ার জন্য কৃষিপণ্য স্পেশাল ট্রেন সার্ভিসের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রতি বৃহস্পতিবার এ বিশেষ ট্রেনটি পঞ্চগড় থেকে সকাল ৭টায় যাত্রা শুরু করবে। ট্রেনটি সকাল ৯টা ২১ মিনিটে দিনাজপুর স্টেশনে পৌঁছাবে যা ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথমদিনে কোনো কৃষকের সাড়া পাওয়া যায়নি। আশা করছি, আগামী বৃহস্পতিবার থেকে কৃষকরা বুকিংয়ের মাধ্যমে তাদের উৎপাদিত সবজি এ বিশেষ ট্রেনের মাধ্যমে ঢাকায় নেবেন। সবজি ছাড়াও এ বিশেষ ট্রেনে ফ্রিজিংয়ের ব্যবস্থা আছে, যেখানে দুধ বা মাংস জাতীয় পণ্যও ছাড়াই পরিবহন করতে পারবেন।

কৃষিপণ্য স্পেশাল ট্রেনটির দিনাজপুর, জয়পুরহাট ও গাজীপুর হয়ে বিভিন্ন স্টেশনে থেমে রাত সোয়া ১০টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park