কৃষি সংবাদ ডেস্ক:
বাংলাদেশ ও ভারতের ৮৫ জন জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। দুই দেশের নৌ-বাহিনীর মধ্যস্থতায় গভীর সমুদ্রে এসব জেলেকে মুক্তি দেওয়া হয়।
মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি জেলের সংখ্যা ৩৮। ভারতীয় জেলের সংখ্যা ৪৭।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ওই বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত ৮৫ জন জেলেকে মুক্তি দিয়েছে। ৩৮ জন বাংলাদেশি ও ৪৭ জন ভারতীয় জেলের প্রত্যাবাসনও সম্পন্ন হয়েছে।
এ উদ্যোগ উপকূলীয় সম্প্রদায়ের মানবিক সহায়তা ও জীবিকার প্রতি দুই দেশের যৌথ প্রতিশ্রুতিকে আরও স্পষ্ট করে তুলে ধরে।