1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হালদা নদীতে ৭৫০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

হালদা নদীতে ৭৫০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

চট্টগ্রামের হালদা নদীতে ৭৫০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ব্রুডস্টক বা মা মাছের মজুত বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্ত করার পর এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. নাজিম উদ্দিন।

জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, নদী থেকে সংগৃহীত ডিম থেকে উৎপাদিত রেণু প্রতিপালন করে এই ৭৫০ কেজি পোনা তৈরি করা হয়েছে। এসব পোনা নদীতে অবমুক্ত করার ফলে ভবিষ্যতে এগুলো মা মাছে পরিণত হবে এবং নদীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, হালদা নদীর দুটি পয়েন্টে এই মাছ ছাড়া হয়েছে। এর মধ্যে সত্তারঘাট এলাকায় ৮০ কেজি এবং পশ্চিম গহিরা বড়ুয়া পাড়া এলাকায় ৬৭০ কেজি পোনা অবমুক্ত করা হয়। মৎস্য অধিদপ্তরের এমন উদ্যোগের প্রশংসা করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park