1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নীলফামারীতে পাখি শিকাররোধে বিলবোর্ড স্থাপন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নীলফামারীতে পাখি শিকাররোধে বিলবোর্ড স্থাপন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

প্রতিনিধি নীলফামারী:

নীলফামারীর কিশোরগঞ্জে পাখি শিকাররোধে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বিলবোর্ডগুলো স্থাপন করা হয়।

পাখিসহ সব বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সম্বলিত সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্নস্থানে বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে।

পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা ২০১৩ সাল থেকে এ কাজ করে যাচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park