1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ডুমুরিয়া মৎস্য হাসপাতাল উদ্বোধন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ডুমুরিয়া মৎস্য হাসপাতাল উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি,খুলনা:

মাছের চিকিৎসার জন্য খুলনায় হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা বটতলা মোড়ে ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল’-এর উদ্বোধন করা হয়েছে।

হাসপাতালটির উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার।

বেসরকারিভাবে সেবামূলক এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাস। মাছের রোগবালাইসহ মাছচাষ বিষয়ক যে কোনো সমস্যার সমাধান করতে সম্পূর্ণ বিনামূল্যে সেবা ও পরামর্শ প্রদান করা হবে এই হাসপাতালে।

অনুষ্ঠানে শাহ্ আলম সরকার বলেন, মানুষের অসুখ-বিসুখে যেমন ডাক্তারের পরামর্শ ও সেবা নিতে হয়, তেমনই মাছের অসুখ সারাতে বা যে কোনো সমস্যার পরামর্শ দিতে এ ধরনের হাসপাতাল স্থাপন এক ব্যতিক্রমী উদ্যোগ। স্থানীয় খামারিসহ দেশের মাছ চাষিরা বিনামূল্যে পরামর্শ পেয়ে অনেক উপকৃত হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক মো. সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মো. ইয়াসিন বিশ্বাস, হজরত সরদার ও মো. শফিকুল ইসলাম গাজী প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park