1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
২৪ কেজির এক কাতলা ৬৫ হাজারে বিক্রি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

২৪ কেজির এক কাতলা ৬৫ হাজারে বিক্রি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ২৪ কেজি ওজনের একটি কাতলা মাছ ৬৪ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে দৌলতদিয়ার আনু খাঁর আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

এর আগে ভোর পৌনে ৪টার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া তালতলা এলাকা থেকে ইছাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, ভোরে ইছাক হালদারসহ তার সহযোগীরা দৌলতদিয়া তালতলা এলাকার পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এই কাতলা মাছটি ধরা পড়ে। সকালে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তে আনেন। সেখানে আনু খাঁর আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬৪ হাজার ৮০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চান্দু মোল্লা জানান, সকালে দৌলতদিয়া বাজার থেকে উন্মুক্ত নিলামে ২৭০০ টাকা কেজি দরে মাছটি কিনেছি। এখন সামান্য লাভে মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। আশা করছি দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park