1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চট্টগ্রামে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে কৃষি বিপণন অধিদপ্তর - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চট্টগ্রামে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে কৃষি বিপণন অধিদপ্তর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামে খোলা বাজারে ন্যায্যমূল্যে সবজি, ডিম ও পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু করেছে কৃষি বিপণন অধিদপ্তর।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে নগরের চকবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম। এতে সহযোগিতা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জী বলেন, প্রতিদিন মোট এক হাজার জন গ্রাহকের কাছে পণ্য বিক্রি হবে। চকবাজারের পাশাপাশি দেওয়ানহাট, ষোলোশহর, ফিরিঙ্গিবাজার ও ফিরোজশাহ এলাকায় ওএমওস কার্যক্রম চলবে।

৪৫০ টাকার মধ্যে জনপ্রতি ১৩০ টাকা দরে এক ডজন ডিম, ৭০ টাকা দরে দুই কেজি পেঁয়াজ, ৩০ টাকা দরে ৪ কেজি আলু, ২০ টাকা দরে এক কেজি পেঁপে ও ৪০ টাকা দরে এক কেজি করলা কিনতে পারবেন গ্রাহকরা। প্রতি পয়েন্টে ২০০ জনকে দেওয়া হচ্ছে। আগামী ১৫ দিন এই বিক্রি কার্যক্রম চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park