1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষকের কাছ থেকে ৬ লাখ মেট্রিক টন ধান- চাল কিনবে সরকার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষকের কাছ থেকে ৬ লাখ মেট্রিক টন ধান- চাল কিনবে সরকার

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সরকার আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার  মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য  ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং  ধান ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য গত বছরের তুলনায় এবছর আমন মৌসুমের ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু হবে। এই সংগ্রহ অভিযান ২৮ ফেব্রুয়ারি/২০২৬ পর্যন্ত চলবে।

আজ রবিবার মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি( এফপিএমসি) এর সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা,অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ এফপিএমসি’র সদস্যগন উপস্থিত ছিলেন।

সভা শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে খাদ্য উপদেষ্টা বলেন, আমন মৌসুমের ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমের থেকে কম।কারণ এই সময় বৃষ্টি থাকে, ফলে সেচের খরচ কম হয়,কখনো কখনো সেচ খরচ লাগেই না। তারপরও কৃষকদের বিষয়টি বিবেচনা করে গত বছরের তুলনায় এ বছর আমন মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আসন্ন আমন মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park