1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মুগ ডাল হিসেবে কি খাচ্ছি আমরা ? - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মুগ ডাল হিসেবে কি খাচ্ছি আমরা ?

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

‘মথ’ ডাল নামক ডালের সঙ্গে হলুদ রঙ মিশিয়ে ‘মুগ’ নামে বিপণন লক্ষ্য করা গেছে। রঙটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং উক্ত রঙে বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে।

গত অর্থ-বছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি করা হলেও, বাজারে মথ নামে কোন ডাল পাওয়া যায়নি।

স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রিত ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশিতে রঙ মিশ্রিত পাওয়া গেছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

অননুমোদিতভাবে কোন রঙ খাদ্যে ব্যবহার বা অন্তর্ভুক্তি বা এরূপ রঙ মিশ্রিত খাদ্য আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৭ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ।

সকল খাদ্য ব্যবসায়ীদের রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

সর্বসাধারণকে ‘মুগ’ ডাল ক্রয়ের সময় মুগ ডালের বিশুদ্ধতা যাচাই এবং ওই ডালে রঙ মিশ্রিত করা হয়েছে কি-না, তা নিশ্চিত হয়ে ডাল ক্রয়ের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park