1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মেঘনায় নেই আশানুরূপ ইলিশ, হতাশ জেলেরা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মেঘনায় নেই আশানুরূপ ইলিশ, হতাশ জেলেরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনেধি, চাঁদপুর:

ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা- মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন শত শত জেলে। আড়তগুলোতে শুরু হয়েছে ইলিশ কেনাবেচা। তবে নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে অনেক জেলেই হতাশা ব্যক্ত করেন। ব্যবসায়ীরা বলছেন ইলিশ কম পাওয়া গেলেও দাম বাড়েনি।

রোববার (২৬ অক্টোবর) ভোর থেকেই সদর উপজেলার অন্যতম হরিণা মাছঘাট সরগরম হয়ে ওঠে ক্রেতা-বিক্রেতা আগমনে। ঘাট সংলগ্ন এলাকা থেকে কিছু জেলে নদীতে নামছেন। আবার কিছু জেলে ইলিশ ধরে ঘাটে নৌকা নিয়ে আসছেন। ঘাটে ইলিশ উঠানোর পরেই হাঁকডাক দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে।

জেলেরা নদী থেকে সরাসরি এই ঘাটে ইলিশ নিয়ে আসেন। যে কারণে টাটকা ইলিশ কেনার জন্য এই ঘাটে পাইকারি ও খুচরা ক্রেতা সবসময়ই বেশি থাকে।

লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের ছেলে মিজানুর রহমান বলেন, পেশা ইলিশ ধরা। অন্য কাজ করি না। যে কারণে ধার দেনা করে হলেও নদীতে নামতে হয়। যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তাতে খরচ বাদ দিয়ে তেমন আর থাকছে না।

হরিণা ফেরিঘাট এলাকার জেলে হুমায়ুন ঢালি বলেন, পাঁচজনে মিলে মধ্যরাতে মেঘনায় ইলিশ ধরতে নেমেছি। যে পরিমাণ ইলিশ পেয়েছি তাতে খরচ বাদে তেমন একটা থাকবে না। হয়তো জনপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পাওয়া যাবে।

হরিণা মাছঘাটে ইলিশ কিনতে এসেছেন ফরিদগঞ্জ থেকে সাইফুর রহমান ও হাবিবুল্লা। তারা বলেন, ঘাটে মাছ থাকলেও দাম কমেনি। দাম আগের মতই।

এই ঘাট থেকে ইলিশসহ অন্যান্য মাছ ক্রয় করে চাঁদপুর শহরের বাজারগুলোতে বিক্রি করেন খুচরা মাছ ব্যবসায়ী আব্দুর রহমান।

তিনি বলেন, মাছের দাম কমেনি বাড়েওনি। ওজনে এক কেজিতে ৪টা। প্রতিহালি ইলিশ কিনেছেন ৮০০ টাকা দরে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২০০০ থেকে ২২০০ টাকা। বড় সাইজের পাঙ্গাস কিনেছেন প্রতি কেজি সাড়ে ৮শ টাকা দরে।

এই ঘাটের প্রবীণ মাছ ব্যবসায়ী আবুল কাশেম কালু হাওলাদার বলেন, জেলেরা রাত থেকে নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। তবে যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তাতে দাম বাড়েনি। আগের দামে বিক্রি করছেন তারা। কয়েকদিন অতিবাহিত হলে বোঝা যাবে নদীতে ইলিশ আছে কিনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park