1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কেমিক্যালের ধোঁয়ায় বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে, আগুন এখনও নিভেনি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কেমিক্যালের ধোঁয়ায় বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে, আগুন এখনও নিভেনি

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামের আগুন এখনও নির্বাপণ হয়নি। ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া উড়ছে। মানবদেহের জন্য বিষাক্ত গ্যাস ও ক্লোরিন গ্যাস ধোঁয়ার সঙ্গে বাতাসে মিশে গেছে। যা মানুষের শ্বাস-প্রশ্বাস, ফুসফুস, হার্ট ও ত্বকের সমস্যা হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আগুনের ঘটনাস্থলে ব্রিফিংয়ে ‍কিনি একথা বলেন।

অপরদিকে, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামানবলেন, গোডাউনে থাকা বিভিন্ন কেমিক্যালের ধোঁয়া থেকে টক্সিক গ্যাস তৈরি হয়ে বাতাসের সঙ্গে মিশে গেছে। এছাড়া ক্লোরিন গ্যাস ছড়িয়েছে; যা মানুষের শ্বাস-প্রশ্বাস, ফুসফুস, হার্ট ও ত্বকের সমস্যা হতে পারে। যা ঘনবসতির জন্য ঝুঁকিপূর্ণ।

ফায়ার সার্ভিসের কার্যক্রম চলমান উল্লেখ করে তিনি বলেন, যে কেমিক্যাল রয়েছে তা অপারেশন করতে দীর্ঘ সময় লাগতে পারে। বুয়েট থেকে আজ বিকেলে একটি বিশেষজ্ঞ টিম আসবে, তারা দেখে পরামর্শ দেবেন। এরপর সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গার্মেন্টসের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে কিন্তু কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সময় লাগবে। কেমিক্যাল গোডাউনের ভেতরে এখনও প্রচুর সাদা ধোঁয়া আছে।

কেমিক্যালের আগুন বিপজ্জনক উল্লেখ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, নীতিমালা অনুযায়ী গুদামজাত না করা হলে কেমিক্যাল একসঙ্গে হয়ে বড় ধরনের বিস্ফোরণ-বিক্রিয়া হতে পারে। যে কারণে এখানে সময় লাগছে।

কোনো মরদেহ আছে কি না জানতে চাইলে কাজী নজমুজ্জামান বলেন, পুরোপুরি অগ্নি নির্বাপণের পর বলা যাবে আর কোনো মরদেহ আছে কি না।

কেমিক্যাল গোডাউনের মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না ফায়ার সার্ভিসের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মালিকের খোঁজ আমরা এখনও পায়নি। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।
মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের রাসায়নিক গুদামে আগুনের খবর আসে ফায়ার সার্ভিসের কাছে।

পরে বেলা ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে পাঁচটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

এরপর পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park