1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নারিকেল গাছে আটকে পড়া বিড়াল ৪৮ ঘণ্টা পরে উদ্ধার - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারিকেল গাছে আটকে পড়া বিড়াল ৪৮ ঘণ্টা পরে উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে প্রায় ৪৮ ঘণ্টা গাছের ডালে আটকে থাকার পর একটি বিড়ালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় এ উদ্ধার অভিযান সফল হয়।

হোপ স্কুলের গলিতে অবস্থিত একটি নারিকেল গাছে বিড়ালটি আটকে যায়। প্রথম দিন থেকেই স্থানীয়রা খাবারের টোপ, লাঠি, এমনকি মই ব্যবহার করে নামানোর চেষ্টা করেন। কিন্তু প্রতিবারই ভয়ে বিড়ালটি আরও ওপরে উঠে যায়। পরে নুসরাত জাহান নামে এক তরুণী বিষয়টি ফেসবুকে পোস্ট করলে মিজানুর রহমান নামের অপর একজন সেটি শেয়ার করে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে ট্যাগ করেন।

বিষয়টি জানার পর ভোর সাড়ে পাঁচটার দিকে প্রশাসক এজাজ ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম সামসুল আলমকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ডিএনসিসির কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও উচ্চতার কারণে একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে প্রশাসকের নির্দেশে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের সঙ্গে যোগাযোগ করেন।

কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। তারা মই ব্যবহার করে বিড়ালটিকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হয়। প্রায় ৪৮ ঘণ্টা পর মাটিতে নেমে আসার পর বিড়ালটি কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং পরে সুস্থ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের পাশাপাশি প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park