1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় অর্ধশত জেলে কারাগারে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় অর্ধশত জেলে কারাগারে

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর পয়রা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এসময়ে নিষেধাজ্ঞা অমান্যকরে ইলিশ মাছ ধরার অপরাধে ৫০ জন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নদীর লেবুখালী অংশে এ অভিযান পরিচালিত চালিত হয়। অভিযান শেষে জব্দ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। উদ্ধার মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নেতৃত্বে অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত আরা জামান উর্মি, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মাদ মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত সাড়ে তিন লাখ মিটার জাল ও এক হাজার ৮০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। অর্ধশত জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park