1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাবেক কৃষিমন্ত্রীর পিএ মাকসুদুল বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সাবেক কৃষিমন্ত্রীর পিএ মাকসুদুল বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএ) মাকসুদুল হাসান এবং তার স্ত্রী হাসনাতুল হাসনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২০ আগস্ট) দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

দুদক জানায়, মাকসুদুল হাসান কৃষি মন্ত্রণালয়ে পিএ পদে থাকাকালে জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৯ লাখ ৪৩ হাজার ৩৮৬ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে প্রথম মামলায়। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু হয়েছে।

এস টিভি বাংলার মালিক সাইফুলসহ ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা
দ্বিতীয় মামলায় তার স্ত্রীর বিরুদ্ধে ৭৬ লাখ ৭ হাজার ২৯২ টাকা জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় মামলার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park