1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

৬১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদকের দাবি, সজীব ওয়াজেদ জয় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং দেশের বাইরে অর্থ পাচার করেছেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সংবাদ সম্মেলনে জানান, সজীব ওয়াজেদের স্থাবর-অস্থাবর সম্পদ মিলিয়ে মোট ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য উঠে এসেছে। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকা।

তিনি আরও বলেন, সজীব ওয়াজেদের ব্যয় ২৮ লাখ ৭৬ হাজার ৬৪৩ টাকা। তবে তার বৈধ আয় ছিল মাত্র ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।

দুদকের অনুমোদিত এজাহারে বলা হয়, জয় হুন্ডি বা অন্যান্য পদ্ধতিতে অর্থপাচার করে আমেরিকায় দুটি বাড়ি কিনেছেন। মোট ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকার বিনিয়োগে দুটি বাড়ি ক্রয় করেছেন তিনি। শুধু তা-ই নয়, তিনি ব্যাংক লেনদেনের মাধ্যমে আরও ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকা পাচার করেছেন। এর মধ্যে মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে জয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক।

চলতি বছরের ১১ মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাসহ পরিবারের চার সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park