1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শুল্ক আলোচনায় যুক্তরাষ্ট্রের ইতিবাচক সংকেত  - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শুল্ক আলোচনায় যুক্তরাষ্ট্রের ইতিবাচক সংকেত 

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

আরোপিত ৩৫ শতাংশ শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সংকেত পেয়েছে বাংলাদেশ। বুধবার সকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে এমনটি জানান।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে গণমাধ্যমকে তিনি বলেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) কর্মকর্তারা বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে কমতে পারে, তবে ঠিক কতটা কমবে তা এখনই বলা সম্ভব নয়। আজ এবং আগামীকাল আরও আলোচনা রয়েছে। আমরা আশাবাদী- বাংলাদেশের পক্ষে ইতিবাচক কিছু হবে।

তিন দিনের আলোচনা শেষে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত শুল্কনীতির ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যসচিব।

এই আলোচনা মূলত শুল্কছাড়ের সম্ভাব্য পথ খুঁজে বের করতেই হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পারস্পরিক শুল্কহার প্রযোজ্য হবে সংশ্লিষ্ট দেশগুলোর ক্ষেত্রে।

আলোচনার তৃতীয় দিনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশ নেবেন। তবে তারা মূল আলোচনায় অংশ নেবেন না, বরং সরকারের প্রতিনিধিদলের অংশ হিসেবেই ওয়াশিংটনে থাকবেন।

বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলে আরও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী।

যুক্তরাষ্ট্র পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্কবিষয়ক কর্মকর্তারা।

এরই মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫টি বোয়িং বিমান কেনা এবং সাড়ে তিন মিলিয়ন টন গম আমদানির প্রতিশ্রুতি দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park